বার্মিংহামে ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)-র আঞ্চলিক সভা অনুষ্ঠিত
বার্মিংহামে ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)-র আঞ্চলিক সভা অনুষ্ঠিত: প্রবাসে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ার প্রত্যয়
বার্মিংহাম, যুক্তরাজ্য: Date: 21/04/202
ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP) ইউকে অ্যালায়েন্সের বার্মিংহাম আঞ্চলিক শাখার এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। সভায় সংগঠনের শক্তি বৃদ্ধি, কমিউনিটি সেবা এবং বাংলাদেশে নতুন ধারার রাজনীতি প্রসারে প্রবাসীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি-র কেন্দ্রীয় সদস্য ও এনসিপি ইউকে অ্যালায়েন্সের উপদেষ্টা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। তিনি বার্মিংহাম রিজিওনাল এনসিপি-কে আরও শক্তিশালী করার কৌশল এবং স্থানীয় কমিউনিটির সাথে কাজ করার বিভিন্ন দিক তুলে ধরেন।
এনসিপি ইউকে অ্যালায়েন্সের জয়েন্ট কনভেনার ব্যারিস্টার মিজানুর রহমান সভায় উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং নিয়মিত মাসিক সভার ওপর গুরুত্ব দেন। সংগঠনের মেম্বার সেক্রেটারি এম ডি এম হিমেল প্রবাসে এনসিপি-র অগ্রযাত্রা নিয়ে বক্তব্য রাখেন। কমিউনিকেশন সেক্রেটারি মাহাবুব আলম বার্মিংহামের বাইরে থেকে আগত নেতাকর্মীদের বিশেষ ধন্যবাদ জানান। মিডিয়া ও পিআর সেক্রেটারি মাহমুদ রহমান ইকবাল এবং লন্ডন আঞ্চলিক অর্গানাইজার অনিক হোসেন সাংগঠনিক কর্মকাণ্ডে প্রচার ও প্রচারণার গুরুত্ব তুলে ধরেন।
দলের বর্তমান প্রবৃদ্ধি ও সাফল্যে সন্তোষ প্রকাশ করেন তামিম সিদ্দিকী। এছাড়া বক্তব্য রাখেন রিজিওনাল অর্গানাইজার ইকবাল হোসেন এবং নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের রিজিওনাল অর্গানাইজার ফেরদৌস মাহমুদ। ব্যারিস্টার সালমা বেগম নিয়মিত অনলাইন সেমিনার বা মাসিক সভার মাধ্যমে সদস্যদের সম্পৃক্ত রাখার প্রস্তাব দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের কার্যনির্বাহী সদস্য নাহিদুল হক নিরব।
নতুন সদস্যদের মধ্যে আহসানুল হাসান খান পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন। তিনি ২০২৪ সালের জুলাই বিপ্লবে তাঁর সম্পৃক্ততার স্মৃতি চারণ করেন এবং তরুণ নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্ব দেন। রাহিদুল হক বিশাল বাংলাদেশের রাজনীতিতে চলমান পরিবারতন্ত্র বা ‘ডাইন্যাস্টি কালচার’ নিয়ে আলোচনা করেন। এছাড়া বক্তব্য রাখেন নতুন সদস্য মাহাদিন হক আফান এবং নাইমুর রহমান অলি। নামুর রহমান অলি সদস্যদের যোগাযোগ দক্ষতা (Communication Skills) বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
পরিশেষে, বার্মিংহাম ও পার্শ্ববর্তী এলাকার প্রবাসীদের নিয়ে ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)-কে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।
ধন্যবাদান্তে, প্রচার ও প্রকাশনা বিভাগ ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP) ইউকে অ্যালায়েন্স যুক্তরাজ্য।










