NCP UK Alliance আয়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান
প্রেস রিলিজ
তারিখ: ২৬ মার্চ ২০২৬
স্থান: বিসমিল্লাহ রেস্টুরেন্ট, হোয়াইটচ্যাপেল, ও আলতাফ আলী পার্ক, লন্ডন
বিষয়: NCP UK Alliance আয়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে NCP UK Alliance-এর উদ্যোগে লন্ডনের হোয়াইটচ্যাপেলস্থ বিসমিল্লাহরেস্টুরেন্টে এক আলোচনা সভা ও উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন NCP UK Alliance-এর প্রধান সংগঠক নাইমুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে নির্বাহী সম্পাদক আবু বকর নিহাজ ১৯৭১ সালের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেনএবং উপস্থিত সকলকে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
মো. মাসুদুর রহমান তার বক্তব্যে বাংলাদেশের রাজনৈতিক ধারার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি১৯৭১ এবং ২০২৪ সালের পরবর্তী প্রত্যাশার কথা তুলে ধরে নতুন রাজনৈতিক দিকনির্দেশনার প্রয়োজনীয়তাউল্লেখ করেন।
মাহবুবুর হাসান কাওছার “জুলাই চার্টার” বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি বর্তমান দলীয় সদস্যদের মূল্যায়ন, বেকার জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন এবং প্রবীণদের সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত করার বিষয়ে মতামত প্রদানকরেন।
মো. দিদারুল আলম মজুমদার তার বক্তব্যে সংগঠনের শক্তিশালী কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
আমির খসরু একটি নতুন ধারার রাজনৈতিক দলের প্রত্যাশা ব্যক্ত করেন, যা জনগণের প্রকৃত চাহিদা প্রতিফলিতকরবে।
লন্ডন অঞ্চলের আঞ্চলিক সংগঠক আনসার জুলাই আন্দোলনের যোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের ওপরগুরুত্ব দেন এবং বাংলাদেশে NCP কেন্দ্রের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান।
যুব সম্পাদক সাব্বির চৌধুরী দেশের জন্য তরুণদের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন এবং যুবসমাজকে এগিয়েআসার আহ্বান জানান।
মিডিয়া সম্পাদক মাহমুদ রহমান ইকবাল ১৯৭১ এবং ২০২৪ সালের শহীদদের স্মরণ করে তাদের আদর্শ ধারণকরার গুরুত্ব তুলে ধরেন।
ইস্ট ইংল্যান্ড অঞ্চলের আঞ্চলিক সংগঠক ও মৌলভিবাজার জেলা যুগ্ম আহ্বায়ক জাকির চৌধুরী সংগঠনেরবিস্তার ও শক্তিশালীকরণের বিষয়ে আলোকপাত করেন।
সবশেষে NCP UK Alliance-এর আহ্বায়ক মাকসুদুল হক শাকুর আরেকটি গণজাগরণ ও ইতিবাচক পরিবর্তনেরলক্ষ্যে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা লন্ডনের আলতাফ আলী পার্কে অবস্থিত শহিদ মিনারে গিয়ে মহানস্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় এক আবেগঘন পরিবেশে শহীদদের প্রতিগভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারপুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানটি দেশপ্রেম, ঐক্য ও ভবিষ্যৎ পরিবর্তনের দৃঢ় প্রত্যয়ে সমাপ্ত হয়।
বার্তা প্রেরক,
মাহমুদ রহমান ইকবাল
Media & Pr Secretary
NCP UK Alliance







