বার্মিংহামে ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)-র আঞ্চলিক সভা অনুষ্ঠিত

বার্মিংহামে ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)-র আঞ্চলিক সভা অনুষ্ঠিত

বার্মিংহামে ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)-র আঞ্চলিক সভা অনুষ্ঠিত: প্রবাসে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ার প্রত্যয়

NCP Birmingham Meeting

বার্মিংহাম, যুক্তরাজ্য: Date: 21/04/202

ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP) ইউকে অ্যালায়েন্সের বার্মিংহাম আঞ্চলিক শাখার এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। সভায় সংগঠনের শক্তি বৃদ্ধি, কমিউনিটি সেবা এবং বাংলাদেশে নতুন ধারার রাজনীতি প্রসারে প্রবাসীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি-র কেন্দ্রীয় সদস্য ও এনসিপি ইউকে অ্যালায়েন্সের উপদেষ্টা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। তিনি বার্মিংহাম রিজিওনাল এনসিপি-কে আরও শক্তিশালী করার কৌশল এবং স্থানীয় কমিউনিটির সাথে কাজ করার বিভিন্ন দিক তুলে ধরেন।

এনসিপি ইউকে অ্যালায়েন্সের জয়েন্ট কনভেনার ব্যারিস্টার মিজানুর রহমান সভায় উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং নিয়মিত মাসিক সভার ওপর গুরুত্ব দেন। সংগঠনের মেম্বার সেক্রেটারি এম ডি এম হিমেল প্রবাসে এনসিপি-র অগ্রযাত্রা নিয়ে বক্তব্য রাখেন। কমিউনিকেশন সেক্রেটারি মাহাবুব আলম বার্মিংহামের বাইরে থেকে আগত নেতাকর্মীদের বিশেষ ধন্যবাদ জানান। মিডিয়া ও পিআর সেক্রেটারি মাহমুদ রহমান ইকবাল এবং লন্ডন আঞ্চলিক অর্গানাইজার অনিক হোসেন সাংগঠনিক কর্মকাণ্ডে প্রচার ও প্রচারণার গুরুত্ব তুলে ধরেন।

দলের বর্তমান প্রবৃদ্ধি ও সাফল্যে সন্তোষ প্রকাশ করেন তামিম সিদ্দিকী। এছাড়া বক্তব্য রাখেন রিজিওনাল অর্গানাইজার ইকবাল হোসেন এবং নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের রিজিওনাল অর্গানাইজার ফেরদৌস মাহমুদব্যারিস্টার সালমা বেগম নিয়মিত অনলাইন সেমিনার বা মাসিক সভার মাধ্যমে সদস্যদের সম্পৃক্ত রাখার প্রস্তাব দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের কার্যনির্বাহী সদস্য নাহিদুল হক নিরব

নতুন সদস্যদের মধ্যে আহসানুল হাসান খান পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন। তিনি ২০২৪ সালের জুলাই বিপ্লবে তাঁর সম্পৃক্ততার স্মৃতি চারণ করেন এবং তরুণ নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্ব দেন। রাহিদুল হক বিশাল বাংলাদেশের রাজনীতিতে চলমান পরিবারতন্ত্র বা ‘ডাইন্যাস্টি কালচার’ নিয়ে আলোচনা করেন। এছাড়া বক্তব্য রাখেন নতুন সদস্য মাহাদিন হক আফান এবং নাইমুর রহমান অলি। নামুর রহমান অলি সদস্যদের যোগাযোগ দক্ষতা (Communication Skills) বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

পরিশেষে, বার্মিংহাম ও পার্শ্ববর্তী এলাকার প্রবাসীদের নিয়ে ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)-কে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।

ধন্যবাদান্তে, প্রচার ও প্রকাশনা বিভাগ ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP) ইউকে অ্যালায়েন্স যুক্তরাজ্য।

প্রবাসীদের জন্য বিসিএস ও বিজেএস পরীক্ষার সুবিধা এবং ২০২৬ সালের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপি ইউকে অ্যালায়েন্সের স্মারকলিপি প্রদান

প্রবাসীদের জন্য বিসিএস ও বিজেএস পরীক্ষার সুবিধা এবং ২০২৬ সালের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপি ইউকে অ্যালায়েন্সের স্মারকলিপি প্রদান

প্রবাসীদের জন্য বিসিএস ও বিজেএস পরীক্ষার সুবিধা এবং ২০২৬ সালের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপি ইউকে অ্যালায়েন্সের স্মারকলিপি প্রদান

Memorandum

২০২৬ সালের গণভোটের রায় বাস্তবায়ন এবং বিদেশে প্রথম জাতীয় পতাকা উত্তোলনের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে এনসিপি ইউকে অ্যালায়েন্সের স্মারকলিপি প্রদান

বার্মিংহাম, যুক্তরাজ্য: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সুদূরপ্রসারী পরিবর্তনের লক্ষে অনুষ্ঠিত ২০২৬ সালের গণভোটের রায় অবিলম্বে কার্যকর করার দাবিতে বাংলাদেশ সহকারী হাই কমিশনারের মাধ্যমে বাংলাদেশ সরকারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছে ‘এনসিপি ইউকে অ্যালায়েন্স’ (NCP UK Alliance)।

গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার মহামান্য মোহাম্মদ জোবায়েদ হোসেনের কাছে এই স্মারকলিপিটি হস্তান্তর করা হয়। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন।

স্মারকলিপিতে মূলত চারটি প্রধান দাবি উত্থাপন করা হয়েছে:

১. গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন: গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের সাধারণ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত দেশব্যাপী গণভোটে প্রায় ৬৮ শতাংশ ভোটার রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। প্রবাসীদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে, জনগণের এই আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে অতিদ্রুত রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক রূপান্তর নিশ্চিত করতে হবে।

২. গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহতকরণ: প্রবাসীরা এবারই প্রথম সরাসরি ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় তারা বিশ্বাস করেন, এই গণভোটের রায় জনগণের প্রকৃত ইচ্ছা ও সার্বভৌমত্বের বহিঃপ্রকাশ। এই গণতান্ত্রিক অর্জনকে স্থায়ী করার দাবি জানানো হয়েছে।

৩. প্রবাসীদের জন্য বিসিএস ও বিজেএস পরীক্ষার সুবিধা: যুক্তরাজ্যে অধ্যয়নরত প্রবাসী শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট বৈদেশিক কেন্দ্র থেকে বিসিএস (BCS) এবং বিজেএস (BJS) পরীক্ষার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার দাবি জানানো হয়েছে। বর্তমান ব্যবস্থায় একাধিকবার বাংলাদেশে ভ্রমণ করা তাদের জন্য আর্থিক ও শিক্ষাগত দিক থেকে ঝুঁকিপূর্ণ।

৪. বিদেশে প্রথম জাতীয় পতাকা উত্তোলনের রাষ্ট্রীয় স্বীকৃতি: বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিদেশে (যুক্তরাজ্যে) প্রথম জাতীয় পতাকা উত্তোলনের যে গৌরবোজ্জ্বল ঘটনা রয়েছে, সেটিকে রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদানের জোর দাবি জানানো হয়েছে।

এনসিপি ইউকে অ্যালায়েন্স আশা প্রকাশ করে যে, বার্মিংহামের সহকারী হাই কমিশনের মাধ্যমে এই দাবিগুলো সরকারের উচ্চ মহলে পৌঁছাবে এবং জনগণের ম্যান্ডেট রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

ধন্যবাদান্তে,
প্রচার ও প্রকাশনা বিভাগ
এনসিপি ইউকে অ্যালায়েন্স (NCP UK Alliance)
যুক্তরাজ্য।